রাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তাঁর কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খবর পাই শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কোন যানবাহনের সঙ্গে এই দুর্ঘটনা হয়েছে তা জানা যায়নি এবং বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে