
রাজধানীর খিলগাঁও এলাকায় অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকা এক বৃদ্ধকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর কলে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার বিকেলে ঢাকার খিলগাঁও থানার গোড়ান সিদ্দিকবাজার হাড়ভাঙ্গা মোড় থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করে জানান, তাঁদের প্রতিবেশী এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় একা থাকেন, আজ তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। বৃদ্ধের বাসার দরজায় অনেকক্ষণ নক করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। কলার জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে খিলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।
প্রাথমিকভাবে জানা যায়, স্ট্রোক করার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। অসুস্থ ওই ব্যক্তি বিআইডব্লিউটিএর একজন অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে