
চেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন এবং একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ এই জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ আদালতে হাজির হলেও চয়নিকা চৌধুরী উপস্থিত হননি। তাঁর পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন এবং তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে চয়নিকা চৌধুরীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ২০১৪ সালের ২ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ‘জীবন সুন্দর হোক’ নামে একটি নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ এবং চুক্তি অনুযায়ী তাঁকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন। একই সঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা বাদী রিয়াজকে ২ লাখ ৩০ হাজার টাকার একটি চেক দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, চয়নিকা চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি এবং টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন। পরে একাধিকবার চেকটি ব্যাংকে জমা দেওয়া হলেও তা ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানোর পরও টাকা ফেরত না দেওয়ায় বাদী বাধ্য হয়ে আদালতে মামলা করেন।
তবে বাদীপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন চয়নিকা চৌধুরী। চয়নিকার আইনজীবী আবদুল কাইয়ুম খান দাবি করেন, চুক্তি অনুযায়ী তাঁর মক্কেল চয়নিকা চৌধুরী ‘জীবন সুন্দর হোক’ নামে নাটক তৈরি করে দিয়েছেন এবং সেই নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছে। বিনিময়ে এনটিভি থেকে টাকাও পেয়েছেন বাদীপক্ষ।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে