
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর ৪টার দিকে চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের একটি তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— ফাতেমা বেগম (৪০), তাঁর মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাঁদের অবজারভেশনে রাখা হয়েছে।
ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, ফাতেমা ওই বাসায় তাঁর মেয়ে, মেয়ের জামাই ও নাতনিকে নিয়ে থাকেন। গ্রিন রোডে একটি ক্লিনিকে আয়ার কাজ করেন ফাতেমা। গতরাতে বাসাটিতে তারা তিনজনই ছিলেন। সাদিয়ার স্বামী গাড়িচালক। তিনি বাসার বাইরে ছিলেন। ভোরে প্রতিবেশীদের মাধ্যমে ফোনে বাসায় আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
জান্নাতুল ফেরদৌস আরও জানান, চলতি মাসের ১ তারিখে ওই বাসায় ভাড়া উঠেছিলেন তাঁর বোন। গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন। রাতে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন, সে সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয় এবং এতে তাদের তিনজনের শরীরে আগুন ধরে যায়।
তিনি বলেন, কীভাবে এই বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনো তিনি কিছু জানেন না। তবে তাঁর ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে