জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকৃত শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারটিয়া গ্রামে।
জানা গেছে, ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি হলের ৭২৩ নম্বর রুমে মাদকদ্রব্যের উপস্থিতি আছে। এই প্রেক্ষিতে, আমরা হল প্রশাসন এবং হল সংসদ একটি অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ২০ বোতল বিদেশি মদ জব্দ করি।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং সংশ্লিষ্টদের ব্যাপারে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে