
মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার মনির হোসেন (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চার যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
আহতরা হলেন: মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের মহসিন (৩২) এবং পাবনার সাথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামের শাহজাহান আলী (৬০)।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ট্রাক ও সিএনজি অটোচালক পালিয়েছেন। তবে ট্রাক ও সিএনজি অটো আমাদের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে