টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যারিস্টার মামুন বলেন, ‘আমি তাবলিগ জামায়াতের দুই পক্ষের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনাদের বিভেদকে এক করে ফেলুন। সবাই এক হয়ে আপনারা কাজ করেন।’
এর আগে, ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে তিনজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় পরদিন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
৩৮ মিনিট আগে
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১ ঘণ্টা আগে