
ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নিতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর প্রবেশপথ আমিনবাজার ও গাবতলীতে মিছিল করেছেন তারা।
আজ শনিবার সকাল ১০টার দিকে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদের নেতৃত্বে মিছিল করেছেন নেতা-কর্মীরা। তবে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাঁরা এখন সড়কের পাশে অবস্থান করছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফি বলেন, ঢাকা-আরিচা সড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই সড়কে অবৈধভাবে কোনো কর্মসূচি পালন করার সুযোগ নেই। কেউ এই মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের তুলে দেবে।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদ বলেন, ‘মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ সরিয়ে দেয়। আমরা সড়কের পাশে অবস্থান করছি।’
গাবতলীতে অবস্থানের বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে মাঠে আছি।’
এদিকে রাজধানীর বাবুবাজার এবং শনির আখড়ায়ও অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।


প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে