
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেয়াললিখন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তাঁরা চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেয়াললিখন কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল। তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় শিবির শুরু থেকেই পরিকল্পিতভাবে ছাত্রদলের নামে অপপ্রচার চালিয়েছে। সেখানে “গুপ্ত” দেয়াললিখনের কারণে শিবিরের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে আজ আমরা দেয়াললিখন কর্মসূচি পালন করেছি।’

মোহাম্মদ রুবেল বলেন, ‘শিবিরকে বলতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে গুপ্ত রাজনীতি করেছেন, এখনো করে আসছেন। কিন্তু বর্তমান নির্বাচিত সরকারের সময়ে গুপ্ত রাজনীতি না করে আপনারা ওপেন রাজনীতি করুন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অতীতের কমিটিসমূহ এবং বর্তমানের কমিটির তালিকা প্রকাশ করুন। যত দিন আপনারা গুপ্ত রাজনীতি পরিহার করবেন না, তত দিন আমরা আপনাদের একবার না শতবার, হাজারবার গুপ্ত শিবির নামে অভিহিত করবই।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। নেতা-কর্মীরা স্বপ্রণোদিত হয়ে এই কর্মসূচি পালন করেছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে