
প্রতারণা মামলায় লক্ষীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিএমপির কলাবাগান থানা-পুলিশ। এ সময় হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ কর্মকর্তা নবকুমারকেও গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে সুলতানা টাওয়ার থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের এমডি। প্রতারণার ঘটনায় কলাবাগান থানায় আউয়ালসহ আরও কয়েকজনের নামে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলী গ্রুপের অফিস থেকে আজ বুধবার বিকেল পাঁচটার দিকে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেপ্তার করা হয়। আওয়ালের সঙ্গে এই মামলার এজাহারনামীয় অপর আসামি হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নবকুমারকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বুধবার বিকেল ৫টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে সুলতানা টাওয়ার থেকে সংসদ সদস্য এমএ আউয়ালের অফিস থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানায় করা একটি প্রতারণা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদীর কাছ থেকে ২০০৮ সালে ফ্ল্যাট বিক্রির নামে ২৭ লাখ টাকা নেন এমপি আউয়াল। কিন্তু তাকে কোনো ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। পুরো টাকা ফেরতও দেননি এমপি আউয়াল।
এর আগে ২০২১ সালের ২০ মে জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছিল র্যাব।
জানা যায়, এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান। তিনি এর আগে তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ছিলেন। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে তরিকত ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে