বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিষদ নির্বাচনে হাবিবুর রহমান সিরাজ চেয়ারম্যান এবং নজরুল ইসলাম খান মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সংস্থাটির সম্মেলন, সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মজিবুর রহমান ভূঞা, শিরীন আখতার, আনোয়ার হোসাইন, আমিরুল হক আমিন এবং আলাউদ্দিন মিয়া।
এছাড়া যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. ওয়াজেদুল ইসলাম খান, খান সিরাজুল ইসলাম এবং সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। সম্পাদক নির্বাচিত হয়েছেন কবির হোসেন, আব্দুল কাদের হাওলাদার, নুরুল ইসলাম খান নাসিম, শফর আলী, আবুল কালাম আজাদ, সাকিল আখতার চৌধুরী, সামসুন্নাহার ভূঁইয়া এবং শামীম আরা।
নির্বাচিতরা আগামী তিন বছর বিলসের নেতৃত্বে থাকবেন।
এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিভিন্ন দল ও মতের অংশগ্রহণে এবং নেতৃত্বে বিলস পরিচালিত হচ্ছে। এটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটি উজ্জ্বল উদাহরণ। এখান থেকে জাতীয় পর্যায়ে শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এভাবে কাজ করতে পারলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।’
স্বাগত বক্তব্যে বিলস মহাসচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিলস কোনো ট্রেড ইউনিয়ন নয়, এটি ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সহযোগিতা করে থাকে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়নের অংশীদার হিসেবে ট্রেড ইউনিয়নের ভূমিকাকে সমুন্নত রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকে বিলস তার সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। শিক্ষা-প্রশিক্ষণ, তথ্য প্রবাহ, প্রচার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিলস এ ভূমিকা পালন করছে।’
বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামযুথান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব সাইদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রতিনিধি মেসবাহউদ্দীন আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
৩ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৭ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৯ মিনিট আগে