বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে