
ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা দায়িত্ববোধের অভাবে ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ‘ঈশ্বরদীতে ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে, এটিকে দায়িত্ববোধের অভাব বলে আমার মনে হয়েছে। একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বেন, এটা কোনোভাবেই আশা করা যায় না।’
আজ বুধবার সকালে পাংশা ডাক-বাংলোয় গার্ড অব অনার প্রদান শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বিষয়টি খুবই অনভিপ্রেত। এ বিষয়ে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আশা করব সবাই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সব রকম দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষা করবে।’
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিক জাফর ইকবাল, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে