
ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় ব্যাংকটির গুলশান শাখার প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। তাঁকে আগামী ১২ মার্চ হাজির হয়ে ওই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি শুনানিতে বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে, এটি শাস্তিযোগ্য অপরাধ। সন্ধ্যায় ঋণ অনুমোদন হওয়ার পর রাতেই তা তুলে নেওয়া হয়েছে। এটা তো হরিলুটের ব্যাপার। এটা অ্যালার্মিং।
পরে শুনানি শেষে আদালত আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি সাংবাদিকদের বলেন, রাতে টাকা দেওয়ার ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা রাত ৮টার পর ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে গত বছরের ২৮ ডিসেম্বর নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে