Ajker Patrika

স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তাঁর স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞার এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, স্বামী-ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তাঁর স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট, প্লট ক্রয় ও তাঁদের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে তথ্য জানা গেছে।

অনুসন্ধানকালে দুদক আরও জানতে পেরেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালাতে পারেন। দেশ ছেড়ে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে বিদায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত