
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর সম্প্রতি মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) চড়াও হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা বা বাড়ি ঢুকে টেনেহিঁচড়ে বের করে আনার মতো কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
গত রোববার মবের হাতে হেনস্তা হওয়ার পর সাবেক সিইসি নূরুল হুদাকে পুলিশে সোপর্দ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, সাদা টি-শার্ট ও লুঙ্গি পরা নূরুল হুদাকে ঘিরে রয়েছেন একদল লোক। নূরুল হুদাকে তাঁরা জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তি তাঁকে জুতা দিয়ে আঘাত করছেন। কেউ কেউ নূরুল হুদার দিকে ডিম ছুড়ে মারছেন। পুরো ঘটনার সময় পুলিশ সাবেক সিইসির পাশেই দাঁড়ানো ছিল।
এ ঘটনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই সাবেক তিন সিইসি দায়ী। তাঁদের বিচার হতে হবে। তবে সেটা হতে হবে আইনসম্মতভাবে।
‘তবে কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা, বাড়িতে লোকজন গিয়ে টেনেহিঁচড়ে বের করা—এসব কর্মকাণ্ড বিএনপি কখনোই পছন্দ করে না। বিএনপি এ ধরনের ঘৃণ্য কাজের পক্ষে নয়।’
মব তৈরি করে কাউকে হেনস্তা করার ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এ ধরনের কাজে বিএনপির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব ভায়োলেন্সের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।
মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ‘যারা এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাতে করেছে, তাদের আইনসম্মতভাবে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।’
করোনা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে