
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পশুর হাট ও যানবাহনের কারণে সড়কে যানজট ও ভিড় বেশি দেখা যাচ্ছে। শিগগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তবে এই পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’
পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’
বড় গরুর চাহিদা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’
পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’
যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’
একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে