
দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রবেশ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে এলে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীসহ সবাই তাঁকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা জানান ইশরাকের শপথের আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরাও।
নগর ভবনে এসে সাংবাদিকদের শাহজাহান মিয়া বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে। আজ থেকে সব বিভাগের কার্যক্রম শুরু হবে।’
নগর ভবনে এসে ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে মশার ওষুধের যে ডোজ, সেটা আসলে দ্বিগুণ করার একটা পরিকল্পনা আছে তাঁর।
ইশরাকের শপথের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আজকের পত্রিকা'কে বলেন, ‘আমরা তাঁকে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করেছি। আপাতত কোনো ধরনের অসহযোগিতা নেই আমাদের পক্ষ থেকে। ইশরাক হোসেন সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রশাসকসহ সব দপ্তরকে সব ধরনের সহযোগিতা করতে।’
এর আগে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তাঁর সমর্থকেরা। ওই দিন থেকেই সংস্থাটির প্রশাসক আর নগর ভবনে যেতে পারেননি।
আরও খবর পড়ুন:

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে