
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
ঢাকা মহানগর ডিবির প্রধান বলেন, ‘কয়েক দিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশ এবং যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তাঁরা যে বিনা অনুমতিতে সমাবেশ করেছিল সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে সেখানকার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা অনেক পুলিশের ওপর হামলা করেছে, রক্তাক্ত করেছে, ঢিল ছুড়েছে এবং তিনটি বাসে আগুন লাগিয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা রুজু হয়েছে। সেই মামলার দুটি মামলায় ১ নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সেই কারণে ডিবি ওয়ারী বিভাগ তাঁকে গ্রেপ্তার করেছে। আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়া দরকার তা নিয়েছি।’
এর আগে সালাউদ্দিনের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘আজ বেলা দেড়টায় আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক) থেকে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।’

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৭ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৯ মিনিট আগে