রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী ছিলেন।
আজ শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ সিকদার।
সুলতান মাহমুদ সিকদার জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে ছিলেন। সেখানেই বিকেলে মারা যান তিনি।
এর আগে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় মীর হোসেনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইউরেকা পেট্রলপাম্পের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তাকর্মী। প্রায় ২০ বছর ধরে সেখানে কাজ করছিলেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে