
পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ কে বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের ওপর হামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
তাঁদের ভাষ্য, পল্লবীর আলব্দিরটেক এলাকায় গতকাল প্রতিষ্ঠানটিতে হামলা চালায় ৩০-৪০ জন। এ সময় তারা চারটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাঁকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এ কে বিল্ডার্সের পরিচালক ইয়াসিন খান আজকের পত্রিকা'কে বলেন, ‘এর আগেও এই চক্র হামলা চালিয়েছিল; হুমকি দিয়েছিল। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফা হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, সরঞ্জাম। এর মধ্যেই গতকাল আবারও সশস্ত্র হামলা হয়।’
হামলার পর এ কে বিল্ডার্সের চেয়ারম্যান পল্লবী থানায় জিডি করেন। তাতে চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিষ্ঠানে চালানো হামলার কথা উল্লেখ করে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও খবর পড়ুন:

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে