
রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন আন্ডারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সাড়ে ১২টায় আন্ডারপাসটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
২০১৮ সালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়া নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সরেজমিনে দেখা যায়, আন্ডারপাসটি ব্যবহারের জন্য রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থা। দিনে সূর্যের আলো ও রাতে চাঁদের আলো প্রবেশ করতে পারে এমন নকশায় তৈরি হয়েছে আন্ডারপাসটি। শীতাতপনিয়ন্ত্রিত আন্ডারপাসটি হুইল চেয়ার ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। ৪২ মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
একই সময়ে এই আন্ডারপাস ছাড়াও সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক, বালুখালী-ঘুমধুম সীমান্ত সংযোগ সড়ক এবং নানিয়ারচরে চেংগী নদীর ওপর নির্মিত ৫০০ মিটার দীর্ঘ সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
৩ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৭ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৯ মিনিট আগে