অনুমোদনবিহীন ও ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে জেনেরিক অ্যাগ্রো নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা জিয়ানগর মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় যুগ্ম পরিচালক মো. ওবায়দুল ইসলাম ও উপপরিচালক মো. তাজুল ইসলামসহ এনএসআই এর অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদপ্তর আরও জানায়, লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে বেক ম্যান ম্যাংগো ড্রিংকস, বেক ম্যান লিচি ড্রিংক, আহিয়ান লিচি ড্রিংকস, জেনেরিক অরেঞ্জ ড্রিংকস, বেক ম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেক ম্যান গ্রিন ফুড কালার, বেক ম্যান এগ ইয়েলো ফুড কালার, বেক ম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেক ম্যান স্ট্রবেরি রেড ফুড কালার, বেক ম্যান স্কাই ব্লু ফুড কালার, বেক ম্যান রোজ পিংক কালার, বেক ম্যান চিকেন কারি মসলা, বেক ম্যান কালা ভুনা মসলা, বেক ম্যান বেকিং পাউডার, বেক ম্যান চেরি রেড কালার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেনস, জেনেরিক সয়া সস, বেক ম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়াপ্রোটিন মেইড ইন ইন্ডিয়া, সয়া ফ্লাওর, প্রোডাক্ট অব বাংলাদেশসহ ২৫ প্রকারের শিশু খাদ্য দীর্ঘদিন ধরে উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইন্ডিয়ান আইসোলেটেড সয়াপ্রোটিনসহ অন্যান্য শিশু খাদ্য নকল করে বাজারজাত করা, পণ্যের বোতলে লেবেলে উৎপাদন, মেয়াদ, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে না দেওয়া, শিশু খাদ্যে ভেজাল দেওয়া, অনুমোদনহীন রং শিশু খাদ্যে মিশ্রণ করা, পণ্যের নকল উৎপাদন করা ইত্যাদি অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের একটি টিম উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে