
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা-পুলিশ। এর মধ্যে মিরপুর মডেল থানা ২৭ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন ও যাত্রাবাড়ী থানা-পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার মিরপুর মডেল থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মন্ডল (২৮), মো. সাজ্জাত হোসেন (১৯), শাহ আলম (২৯), নাঈম (২১), অন্তর চন্দ্র বিশ্বাস (২৭), সোহান মিয়া (২১), মোহাম্মদ বিল্লাল (২৩), মো. বাবু (৩০), শামীম মুন্সী (২০), মো. তারেক (২২), ওয়াহিদুল ইসলাম (২৫), ইসতিয়াক আহমেদ (২৪), আবুল কাসেম (২৬), মো. শান্ত (২৬), মেহেদী হাসান বাবু (২৭), ইব্রাহিম খলিল (২৪), মো. ইমদাদুল হক (৩০), মো. হাসিব (২৭), মো. সুমন (১৮), মো. পিয়াল (১৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. আক্তার হোসেন (৪০), মো. আব্দুস সালাম (৩৮), মো. শুভ (৩৫), মো. আবুল হায়াত (২৮), মো. রতন শেখ (২৯) ও গোপালী বেগম (৬০)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গতকাল শেরেবাংলা নগর থানা-পুলিশ এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাহাবুব আলম (৪০), মো. সোহেল রানা (২৮), মো. আরিফ হোসেন (২৪), মো. রাসেল (২৪), মো. হুমায়ুন (২২), মো. আজহারুল ইসলাম (৩৩), মো. জাহিদুল ইসলাম (২১), আরাফাত (২৯), প্রেম (১৯) ও মো. শাওন (২৫)।
এ ছাড়া যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গতকাল যাত্রাবাড়ী থানা-পুলিশ এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ (২২), মো. আপন (২২), তাসিন (১৯), রোমান (২২), মো. কাওসার শেখ (২৮), মো. বাবর হোসেন (৫০), মো. সুজন (২৯), আপন (২১), মো. আশিক (৩১), মো. জহিরুল ইসলাম (৩৬) ও শেখ মাশরেকুল কাইয়ুম (৪০)।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে