
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বেলা ১২টার পর পাঁচ শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, বুধবার দুপুরে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের ৫০০-৬০০ জন শ্রমিক বেতন-ভাতার দাবিতে কুডিল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে। এতে ওই সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষ। সড়কে আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে যেতে থাকে। আবার কেউ হেঁটেও গন্তব্যে যেতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।
এদিকে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানায় গুলশান ট্রাফিক বিভাগ। এক ফেসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দেওয়ায় কুড়িল থেকে বাড্ডার দিকে এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। এ ক্ষেত্রে বিকল্প তিনটি রুটে ডাইভারশন দেওয়া হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, কুড়িলে গার্মেন্টস শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মানুষের ভোগান্তি ও যান চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা করা হয়।
এদিকে সড়ক অবরোধের কারণে দুপুরে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। গার্মেন্টসটির মালিক প্রতিনিধি ও আন্দোলনকারীর সঙ্গে বৈঠকের পর আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের কথা জানায় শ্রমিকেরা। পরে বিকেল পৌনে ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান বলেন, পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে অফিস ছুটি হওয়ায় সড়কে যানবাহনের চাপ রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে