রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে কাপড়ের ব্যাগের ভেতর গাঁজাসহ জাকির হোসেন ওরফে ছোটন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ওই মাদক ব্যবসায়ীকে তল্লাশির জন্য ডাকা হয়। পরে সে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তাকে ধরে ফেলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এসব গাঁজা জব্দ করেন এএসআই দুলাল উদ্দিন। গাঁজাগুলো কাপড়ের ব্যাগের ভেতর নীল পলিথিনের মধ্যে সুতা দিয়ে বাধা ছিল।’
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘জাকির হোসেন দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি জহিরুল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে