
পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গ্রেপ্তার দেখানোর পর তাকে আট দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. আব্দুল হাই।
আদালত রিমান্ড বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
স্বপনকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগার থেকে স্বপনকে আদালতে হাজির দেখানো হয়।
এরপর আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন। এর আগে দুপুরে এই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতের প্রসিকিউশন দপ্তরের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৯ নভেম্বর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় স্বপনকে ছয় দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।
পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘর ভাঙচুরের অভিযোগে খিলক্ষেত থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ নভেম্বর পল্টন মামলা দায়ের করেন।
খিলক্ষেত থানার এসআই শফিকুল ইসলাম গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশের কার্যক্রম হঠাৎ ভেঙে গেলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় অতিক্রম করার সময় বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিয়ে যেতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা পলাতক ৪০০-৫০০ নেতাকর্মী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উসকানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় পল্টন মডেল থানাধীন পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তাণ্ডবলীলা চালায়।
পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এএসআই এরশাদুল হককে আহত করে তার পিস্তল ছিনিয়ে নেয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে