মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ও সংসদ সদস্য মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ।
আজ রোববার বিকেলে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান সাফিয়া খাতুনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিসি মোহাম্মদ মাকছেদুর রহমান বলেন, গত ১৯ জুলাই পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নিহত হন। এ ঘটনায় আকরামের বাবা ফারুক খান গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাফিয়া খাতুন ৩৩৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া–পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য। তিনি মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে