কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP) শীর্ষক প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৭৭৭ জন শিক্ষক ৩৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে এই শিক্ষকদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ ও পারিবারিক অস্থিরতা বিরাজ করছে। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে আত্তীকরণের দাবি জানানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন শিক্ষকদের ৩৪ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সার-সংক্ষেপ এর আলোকে আইন মন্ত্রণালয়ের (STEP) প্রকল্প ও প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে সুস্পষ্ট মতামত থাকার পরেও, রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ায় ধীর গতি এবং আমাদের বর্তমানে ৩৪ মাস যাবৎ বেতন-ভাতা বন্ধ।’
সুমন জানান, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ %,২০৩০ সালে ৩০% এবং ২০৪১ সালে ৫০% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, ‘১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষকগণ দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের সম্পদে পরিণত হয়েছে। বিগত ১১ বছরে কারিগরি শিক্ষার হার এই শিক্ষকদের হাত ধরে ২% থেকে ১৭% এ উন্নীত হয়েছে।
সুমন আক্ষেপ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া ধীর গতির কারণে শিক্ষকদের মনে চরম হতাশা বিরাজ করছে। তার ওপর ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ এর এপ্রিল পর্যন্ত ৩৪ মাস ধরে ৭৭৭ জন শিক্ষক বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। বেতনের অভাবে অনেকেই চিকিৎসা না করাতে পেরে মানসিক ও শারীরিক অসুস্থতা নিয়ে জীবন অতিবাহিত করছেন।
এই দুর্ভোগের অবসান ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে দ্রুত বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে আগামী ৩০ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার, বীর বিক্রম (মৃত) শাহ আলী আকন্দর সন্তান মো. মেহেদী হাসান প্রমুখ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৩ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১২ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৫ মিনিট আগে