
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতা-কর্মীদের ‘অবৈধ কমিটি মানি না, মানব না’, ‘ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, করতে হবে’, ‘কমিটি মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে আন্দোলনকারীরা বলেন, এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। নিজেদের লোক নিয়ে কমিটি করার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পকেট কমিটি বিলুপ্ত করতে হবে আর না হয় আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে