রাজধানীর মিরপুর পল্লবীতে মধ্যরাতে যাত্রী সেজে পাঠাও চালকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারী কাওসার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরিফুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে গাবতলী যাওয়ার উদ্দেশ্যে কাওসার মোটরসাইকেলে ওঠে। কোনো ধরনের অ্যাপ ব্যবহার না করে মৌখিক চুক্তিতে যাত্রী তুলেন নিহত রাজা। মোটরসাইকেলে উঠে কাওসার সরাসরি গাবতলী না গিয়ে পাঠাও চালককে পল্লবীর ধ ব্লকের নিরিবিলি একটি স্থানে নিয়ে যায়। সেখানেই পেছন থেকে ধারালো কাটার দিয়ে গলায় টান দেয়। এতে মোটরসাইকেল চালকের শ্বাসনালি কেটে যায়। পরে মোটরসাইকেল থেকে নেমে কাওসার একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে। এই সময়ে পাঠাও চালক বাঁচার চেষ্টা করে ব্যর্থ হন। যেহেতু শ্বাসনালি কেটে গেছে তাই তিনি আওয়াজ করতে পারছিলেন না। পরে তিনি সেখানেই মারা যান। এরপর ঘাতক কাওসার মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঢাকা জেলার একটি চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হন।
এডিসি আরিফ আরও জানান, নিহত রাজা ঢাকায় পরিবার নিয়ে থাকত। তাঁর দুটি যমজ সন্তান রয়েছে। গ্রামের বাড়ি শেরপুরের নলিতাবাড়ী উপজেলায়। তাঁর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ছিনতাইকারী কাওসার গাবতলি একটি পরিবহনে কাজ করত। তিনি পল্লবীতে থাকত। এ বিষয় আরও বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান এডিসি।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে