
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলকে আহ্বায়ক, সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদিকে সদস্যসচিব এবং সময় টিভির রিপোর্টার হাসান ওয়ালীকে মুখ্য সংগঠক করে এ কমিটি গঠন করা হয়। দৈনিক ভোরের ডাকের সম্পাদক ও সংগঠনটির উপদেষ্টা কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নয়া দিগন্তের খালেদ সাইফুল্লাহ, এনটিভির সৈয়দ আহসান কবীর, বাংলানিউজের তানভীর আহমেদ ও আমার দেশের লাবিন রহমানকে। যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন স্টার নিউজের হাবিবুল ইসলাম হাবিব, এশিয়া পোস্টের আব্দুল আলীম, রূপালী বাংলাদেশের মেহেদী হাসান খাজা ও দেশকাল নিউজের নিশাত বিজয়।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজের বরকত উল্লাহ সুজন, কালবেলার রাজকুমার নন্দী, যায়যায়দিনের সুলতান মাহমুদ রিপন, বণিক বার্তার সাইফ উদ দৌলা রুমি, সমকালের আবদুস সামাদ আজাদ, সময় টিভির সুরাইয়া নাজনিন, দেশ রূপান্তরের আব্দুল হামিদ, কালবেলার রকি আহমেদ, রূপালী বাংলাদেশের এফ এ শাহেদ, দৈনিক আজকের পত্রিকার জয়নাল আবেদীন, জনবাণীর আজহারুল ইসলাম সুজন, রূপালী বাংলাদেশের হাসান মাহমুদ, এশিয়া পোস্টের এনামুল হোসাইন, কালবেলার মুতাসিম বিল্লাহ, যমুনা টিভির রুবেল হাসান, দেশ বর্তমানের গাজী আক্তার, স্টার নিউজের সোহাগ শাহরিয়ার, ঢাকা মেইলের এনামুল হোসেন, কালবেলার নূরে আলম সিদ্দিকী জুয়েল, আমার সংবাদের রুমান হাসান তামিম, এটিএন নিউজের এসআই রাজ, জনকণ্ঠের ফয়সাল আহমেদ, শীর্ষ খবরের এআর রাজ, রূপালী বাংলাদেশের তারিনা সুলতানা, বাসসের পলিয়ার ওয়াহিদ ও ডেইলি ক্যাম্পাসের তৌহিদুর রহমান রুহি।
এ সময় যশোরের স্বার্থরক্ষা এবং সাংবাদিকতার উৎকর্ষ সাধনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সবাই।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে