রাজধানীর ডেমরায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল করায় গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এই আদেশ দেওয়া হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকা থেকে হাসিবুল হাসান শান্ত (২৪) এবং সাইফুল ইসলাম শাওন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা দুজনেই ডেমরার ওরিয়েন্টাল স্কুল রোড এলাকার বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সকালে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-৫ আসনের সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত সরে পড়েন। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়।
ঘটনার পর ১৮ নভেম্বর রাতে ডেমরা থানায় পুলিশ বাদী হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা করে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার দুজন নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উগ্রবাদী সহযোগীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল জনমনে আতঙ্ক সৃষ্টি এবং প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা।’
ওসি জানান, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে