
পরিচালকের পদত্যাগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীনেরা।
আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর শাহবাগে এই অবরোধের কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
আহত চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, হাসপাতালে তাঁদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে এবং তাঁদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে আসেন।
সরেজমিনে দেখা যায়, আহতদের পক্ষ থেকে সারজিস আলমের কাছে চিকিৎসা অবহেলা, অপর্যাপ্ত খাবার এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়।
তাদের দাবি, গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশীদার হয়েও তাঁরা উপযুক্ত চিকিৎসা ও সেবা পাচ্ছেন না।
একপর্যায়ে সারজিস আলম হাসপাতালের ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে