
নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিবিদ শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসার বিষয় শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলোর মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশের ঢাকার যিনি দায়িত্বে আছেন। এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে, সে বিষয়গুলো আমি জানাতে চাই। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিতে চায়। যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘আমরা ছাত্ররাজনীতি করতে করতে এত দূর এসেছি। আমি গতকাল একটি সংবাদ সম্মেলনে করে বলেছি, যেটা আপনারা দেখেছেন। কয়দিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোম মারছে, এ ধরনের বেশ কিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে আসছি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি, তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেহেতু সেই তথ্য সঠিক কি না সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’
বিএনপি নির্বাচনে নেই—এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, ‘খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’ দুপুরে ডিবি কার্যালয়ে খাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হারুন ভাইয়ের নয়, তাঁর স্ত্রী আমার বোন, বোনের হোটেলে খেয়েছি।’
উল্লেখ্য, ২০ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন তাঁকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে