
রাজধানীর শ্যামপুর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আরিফুর রহমান নয়ন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। গ্রেপ্তার নয়ন স্থানীয় করিমুল্লাবাগ এলাকা মো. আরশ আলীর ছেলে।
আজ শুক্রবার র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র্যাবের সহকারী মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের একটি কক্ষ থেকে ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সেই সঙ্গে আরিফুর রহমান নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে আনোয়ার হোসেন জানান, আরিফুর রহমান নয়ন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে শ্যামপুর থানায় মারামারি, ছিনতাই ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে