
সাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মধুপুরে ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় তাঁকে মধুপুর থানায় নিয়ে আসা হয়।
গত ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মধুপুরের মালাউড়ীর জাহিদ হাসানের করা মামলায় ড. আব্দুর রাজ্জাককে রিমান্ড আনা হলো।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
গত ১৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে। পরে তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১১ নভেম্বর প্রথমে টাঙ্গাইলে মধুপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে টাঙ্গাইল ও মির্জাপুরের পৃথক দুটি মামলার ১০ দিনের রিমান্ড শেষ হয়। তারপর সন্ধ্যায় রাজ্জাককে মধুপুর থানায় আনা হয়। মধুপুর থানা এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেও স্থানীয় ছাত্র-জনতা রাজ্জাকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেয়। সাবেক কৃষিমন্ত্রীকে মধুপুরে আনা হচ্ছে শুনে তারা থানার প্রবেশপথে সমবেত হয়েছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে