
রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁরা হলেন মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন। একই সঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া ইফতেখার বেগ ঝলককে আমৃত্যু কারাদণ্ড ও খালাস পাওয়া অপর আসামি মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুজনের আপিল ও খালাস পাওয়া দুজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত ২১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সরওয়ার আহমেদ ও মোশতাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। হাইকোর্টে খালাস পাওয়াদের মধ্যে একজনকে আমৃত্যু, অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে তিনজন কারাগারে থাকলেও আসামি মোহাম্মদ আলী মুন্না জামিনে থাকায় তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালের ২৩ মে সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আশিকুর রহমান অপু। ওই ঘটনায় নিহতের বোন সূত্রাপুর থানায় মামলা করেন। বিচার শেষে ২০১২ সালের ১৩ মার্চ দুই আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
হাইকোর্ট ২০১৮ সালে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে খালাস দেওয়া হয়। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামির বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট।
পরে মৃত্যুদণ্ড বহাল থাকা মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন আবেদন করেন আপিল বিভাগে। অন্যদিকে হাইকোর্টে দুজনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
১১ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩৫ মিনিট আগে