
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে। আবার কেউ চাইলে বিআরটিসি বাসেও যাতায়াত করতে পারবেন।
আজ মঙ্গলবার ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ‘যাত্রীদের বিকল্প যাতায়াতের জন্য উপদেষ্টা ও সচিব বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। তবে বিআরটিসি বাসের মান সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে যতটুকু তথ্য আছে দূর পাল্লার বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে।’
টিকিট রিফান্ডের বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘কোনো যাত্রী যদি রিফান্ড চান, তাহলে তাঁর টাকা ফেরত দেওয়া হবে এবং পরে যদি কোনো যাত্রী যাতায়াত করতে চান তাহলে নতুন করে টিকেট কাটতে হবে। এসব টিকেটের ক্ষেত্রে আমরা কেবল রিফান্ডের ব্যবস্থা করেছি। পরবর্তী যাত্রার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি।’
বিআরটিসি সার্ভিস কত দিন পর্যন্ত চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সমস্যা থেকে আমরা খুব দ্রুতই উত্তরণ করতে পারব। এ সমস্যা সমাধান হলে আমরা ট্রেনের মাধ্যমেই যাত্রীর যাতায়তের ব্যবস্থা করব। আজকে যদি ট্রেন চালু হয় তাহলে আজকে থেকেই যাত্রীরা ট্রেনে যাতায়ত করতে পারবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে