
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ২১ গার্মেন্টসকর্মীর স্বপ্ন পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঘরের সব আসবাবসহ নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম ও ফজলুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গার্মেন্টসকর্মী শাহানাজ বলেন, ‘শরীরের রক্ত পানি করে রাত-দিন পরিশ্রম করে উপার্জিত টাকা দিয়ে ঘরের আসবাব কিনে ঘর সাজিয়েছিলাম। আজ নিমেষেই সব শেষ। কারখানায় ছিলাম, খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে আমার স্বপ্নগুলো নিমেষেই পুড়ে কয়লা হয়ে গেছে।’
অপর শ্রমিক জুবায়ের হোসেন বলেন, ‘ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে যাই। হঠাৎ খবর পাই বাড়িতে আগুন লাগছে। দৌড়ে এসে দেখি সব শেষ। ঘরে অবশিষ্ট কিছুই নেই। ফ্রিজ, টেলিভিশন, খাট, শোকেসসহ সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাই হয়ে গেছে।’
বাড়ির মালিক নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের ১১টি রুম আর চাচার ১০টি রুম মোট ২১টি রুমে গার্মেন্টসকর্মীরা থাকে। আজ দুপুরের দিকে হঠাৎ দক্ষিণ পাশের একটি রুমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু আগুন নিমেষেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে সমস্ত ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, ‘আমি ছুটিতে আছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে