
দেশের রাজনীতিতে সংকটটা তৈরি হয়েছে প্রধানত ক্ষমতা হস্তান্তর নিয়ে। দিনকে দিন এই সংকট আরও প্রকট হচ্ছে। ক্ষমতা কীভাবে হস্তান্তর হবে—সেই বিষয়টার এখনো কোনো মীমাংসা হলো না। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা রয়ে গেছে দেশের রাজনীতিতে।
এ বিষয়ে আমরা একটা পদ্ধতি বের করেছিলাম। সেই পদ্ধতিতে ১৯৯১-এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর ১৯৯৬, ২০০১ এবং ২০০৮-এ মোটামুটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে। কিন্তু সেখান থেকে আমরা আবারও সরে গেছি। পরের বছরগুলোতে বিগত দুটি নির্বাচনে (২০১৪ ও ২০১৮) এ বিষয়ে সংকট আরও বেড়েছে। ২০২৪-এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০২৩-এ এসে আমরা রাজনৈতিকভাবে আরও পেছনে চলে গেছি।
১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত চারটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা যতটা এগিয়ে গেছি, পরের দুটি নির্বাচনের মধ্য দিয়ে সেখান থেকে আবার আমরা পিছিয়ে গেলাম। আর ২০২৩ এ বিষয়ে আমাদের অসম্পূর্ণতাকে আরও শক্তিশালী করল।
দেশের রাজনীতিতে সহিষ্ণুতার জায়গাটা আরও নষ্ট হয়ে গেছে। এই জায়গায় ফিরে আসতে আমাদের আরও অনেক সময় লেগে যাবে।
ক্ষমতা হস্তান্তর বিষয়ে আমাদের একটা ঐকমত্য তৈরি হয়েছিল। আমরা হয়তো তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পের বিষয়ে ঐকমত্য তৈরি করতে পারতাম। কিন্তু সেটা আমরা পারিনি। আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে অসহিষ্ণুতা আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। এই অসহিষ্ণুতা ঝেড়ে ফেলে একটা সুশীল রাজনৈতিক সংস্কৃতি তৈরি হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো এবং দলগুলোর নেতৃত্বের মধ্যে এই উপলব্ধি আসতে হবে। আলাপ-আলোচনা হবে, আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে—রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দিন না এই উপলব্ধি আসবে, তত দিন সংকটের সমাধান হবে না, আমরা তিমিরেই থেকে যাব।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে