রাজধানীর লালবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা–ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে খবর পেয়ে লালবাগ থানা–পুলিশ ডুরি আঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, ওই বৃদ্ধ ডুরি আঙ্গুল লেনের স্থানীয় বাসিন্দা। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, সোমবার রাতে কোনো এক সময় কে বা কারা বৃদ্ধকে হত্যা করে নির্মাণাধীন ভবনের নিচে রেখেছে। ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার রুবেল হোসেন বিকেলে মরদেহ দেখতে পেয়ে লালবাগ থানায় জানায়। তবে কয়েক দিন ধরে ভবনের কাজ বন্ধ রয়েছে।

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিউদ্দিন মহারাজ, তাঁর স্ত্রী উম্মে কুলসুম এবং তাঁদের ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ মিনিট আগে
বরিশালের কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাটে ইজারাদারের বাড়তি ভাড়া আদায় বন্ধসহ তিন দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় অর্ধশত বাসিন্দা।
৯ মিনিট আগে
জাকিয়া কামাল মুন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের সেবা করার লক্ষ্য থেকেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।’ তিনি জানান, তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করেছেন এবং বিসিএস পরীক্ষায় সুপার
১৩ মিনিট আগে
কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতি ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে ‘একাডেমিয়া—শিল
১ ঘণ্টা আগে