Ajker Patrika

বরিশালে কীর্তনখোলা খেয়াঘাটে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কীর্তনখোলা খেয়াঘাটে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি
খেয়াঘাটে বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাটে ইজারাদারের বাড়তি ভাড়া আদায় বন্ধসহ তিন দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় অর্ধশত বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জনগণের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরমোনাই পশুরিকাঠী গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিন হাওলাদার।

সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন বলেন, বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়। পেশিশক্তির প্রভাব দেখিয়ে বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন ইজারাদার ও তাঁর লোকজন। যাতায়াতরত মানুষের কাছ থেকে প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাড়তি ভাড়া নিয়ে প্রতিবাদ করলে অপমান ও হয়রানি করা হয়। এমনকি অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায় না। নিয়মানুযায়ী খেয়াঘাট পরিচালনা না হলে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে তুলে ধরা দাবিগুলো হলো—অবৈধ প্রক্রিয়ায় করা জনপ্রতি আট টাকা ভাড়ার স্থলে পাঁচ টাকা করতে হবে। জনপ্রতি ভাড়া ছাড়া অন্য সব ভাড়া সরকার নির্ধারিত রেটের বেশি নিলে বা নেওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। দ্বিতীয় দাবি হলো—খেয়াঘাটের ইজারা বিজ্ঞপ্তিতে যেসব নিয়ম উল্লেখ রয়েছে, সেসব মেনেই কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাট পরিচালনা করতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়, ইজারাদারকে নিজ খরচে খেয়াঘাটের উভয় পাড়ে যাত্রীসাধারণের ওঠানামার জন্য সিঁড়ি বা জেটি বা অস্থায়ী যাত্রীছাউনি ও গণশৌচাগার নির্ধারণ করতে হবে। ইজারাদারকে পারাপারের নির্ধারিত টোল আদায়ের তালিকা বাংলা ভাষায় স্পষ্টভাবে সাইনবোর্ড আকারে জনসাধারণের জ্ঞাতার্থে খেয়াঘাটের প্রকাশ্য স্থানে স্থায়ীভাবে টানিয়ে রাখতে হবে। টোল ছাপানো টিকিটের মাধ্যমে আদায় করতে হবে। তৃতীয় দাবি হলো—খেয়াঘাটে কমপক্ষে দুটি ট্রলার রাখতে হবে। খেয়া পারাপারে অতিরিক্ত যাত্রী বা মালামাল বোঝাই করতে পারবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত