ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে যত্রতত্রভাবে নির্মাণসামগ্রী রাখায় যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। আজ সোমবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী যত্রতত্রভাবে সড়ক ও ফুটপাতে রাখার কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ ধরনের কার্যক্রম ডিএমপি অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। এই অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির ট্রাফিক বিভাগ একযোগে কাজ করবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণসামগ্রীসহ অন্য মালামাল দ্রুত অপসারণ করতে হবে এবং আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
ডিএমপি আরও জানায়, একটি সুশৃঙ্খল ও যানজটমুক্ত মহানগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে