
চীনের ব্যারেন শহরে উইঘুর গণহত্যা ও তাঁদের ওপর চীন সরকারের নিপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্ট। উইঘুরদের বিষয়ে চীনের কার্যক্রমকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘের অধীনে এসবের তদন্তেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্ট আয়োজিত ‘পূর্ব তুর্কিস্তানের ব্যারেনে শহীদদের স্মরণে’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান দলের নেতা-কর্মীরা। ১৯৯০ সালের ৫ এপ্রিল চীনের ব্যারেন শহরে সংখ্যালঘু উইঘুর মুসলিদের ওপর চীন সরকার কর্তৃক গণহত্যার প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্টের আহ্বায়ক আতাউর রহমান আতীকি জানান, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত সংখ্যালঘু উইঘুরদের ওপর প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। চীন সরকারের প্রত্যক্ষ মদদে উইঘুরদের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আতাউর রহমান আরও বলেন, ‘চীন যেভাবে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন করছে। এতে কারো কোনো মাথাব্যাথা নেই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান, উইঘুর নির্যাতন বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে চীনের ওপর কঠোর চাপ সৃষ্টি করে উইঘুরদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’
পবিত্র রমজান মাসে উইঘুর মুসলিমরা রোজা রাখতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ‘রমজান মাসে রোজাসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে সময় পার করছেন বিশ্বের সব মুসল্লি। তবে রমজানের রোজা রাখাতেও বাধা দেওয়া হচ্ছে চীনের মুসল্লিদের। তারা যেন রোজা রাখতে না পারেন সেজন্য চালানো হচ্ছে নজরদারি।’
আলোচনা সভায় ওআইসি ও মুসলিম বিশ্বকে উইঘুরদের রক্ষায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। সভায় আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি আবদুল কাইয়ুম নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব আজম খান, ইসলামী মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খাইরুল আহসান প্রমুখ।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৬ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১১ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে