
চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে ১ লাখ ৫০ হাজার এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি লঞ্চ দুটির মালিকপক্ষকে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। দায়ী মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এরই মধ্যে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার মধ্যে লঞ্চ না চালানোর নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে প্রতিটি লঞ্চে ফগ লাইট ও সাইড লাইট সচল থাকা নিশ্চিত করার ওপর জোর দেন।
এ ছাড়া সব লঞ্চের ফিটনেস ও লাইসেন্স নিয়মিত তদারকি করতে নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেন উপদেষ্টা। সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় নিহত ও আহত যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সাখাওয়াত হোসেন।
গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়।
চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসছিল। রাত ১টা ৩৮ মিনিটের দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে