
মেহেরপুরের গাংনীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে একটি ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর গাংনী ক্যাম্পের র্যাব কর্মকর্তা মো. এনামুল হক আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত মো. ওয়াজেদ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে মো. জিনারুল ইসলাম (২৫) ও মৃত মো. হেলাল উদ্দিন ছেলে মো. শামীম আজাদ ওরফে বাবলু (৩৮)।
র্যাব কর্মকর্তা মো. এনামুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে ছাতিয়ান গ্রামের রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির ছাগলের ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে অস্ত্রটি মাটির নিচে পুঁতে রাখে আসামিরা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা এ ঘটনা স্বীকার করলে তাদের আটক করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে