
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। দেশের সবচেয়ে শক্তিশালী এই সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ থেকে সরিয়ে কেন তাঁকে ওএসডি করা হয়েছে, তা নিয়ে নানা চর্চা হচ্ছে জ্বালানি সেক্টরে। তাঁর মেয়াদকালে বিপিসি ও এর অধীন বিভিন্ন জ্বালানি কোম্পানিতে অনিয়ম, দুর্নীতি এবং ঢাকায় (বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে) বসে তাঁর দায়িত্ব পালনের বিষয়গুলোকে সংশ্লিষ্টরা সামনে এনেছেন। তবে তাঁর ওএসডি আদেশে ওই ধরনের কোনো তথ্য নেই।
বুধবার (২৯ জানুয়ারি) জনপ্রাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা আদেশে, ‘বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি ) হিসেবে পদায়ন করা হয়েছে।’
এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি ১৪টি সংস্থাকে দেওয়া হয়েছে।’
এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে বেশির ভাগ সময় ঢাকা লিয়াজোঁ কার্যালয়ে অফিস করা, চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন ফুটো করে তেল চুরি এবং গোদনাইল ফতুল্লা ডিপোতে তেল গায়েবের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিতরণ কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের কয়েকজন সিবিএর সংশ্লিষ্ট নেতারা অফিসে হাজির না হয়ে বেতন নিলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির বিষয় আলোচনায় এসেছে মো. আমিন উল আহসানকে ওএসডির ঘটনায়।
তথ্যমতে, ’২৪ সালের ১৩ এপ্রিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে যোগদান করেছিলেন আমিন উল আহসান। ওই বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সরকারি গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো পদে রদবদল হয়। আওয়ামী লীগ সরকারের আমলের অনেক আমলা ওএসডি হন। কিন্তু এ ব্যতিক্রম হিসেবে বিপিসির চেয়ারম্যানের পদে আসীন ছিলেন।
কিন্তু শেষমেশ আর শেষ রক্ষা হলো না। অনেকটা হঠাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে তাঁকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে