
সময় ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন লোগো উন্মোচন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো লোগোতে কিছু জটিলতা ও সীমাবদ্ধতা থাকায় সম্প্রতি এই পরিবর্তনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়টি।
সৃষ্টিশীলতা, প্রাসঙ্গিকতা ও প্রযুক্তিগত উপযোগিতা সামনে রেখে রং, গাছের প্রতীক, আনুষ্ঠানিক টাইপোগ্রাফি ও ভারসাম্যপূর্ণ নকশার সমন্বয়ে লোগোটি তৈরি করা হয়েছে বলে অনুষ্ঠানে বলা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু চিহ্ন বা প্রতীক নয়, এটি একটি বার্তা; যার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন ঘটে।
গ্রিন ইউনিভার্সিটির পথচলায় নতুন এই লোগো প্রতিষ্ঠানকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে একই দিনে বিশ্বখ্যাত ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং’-এ দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানের বিষয়টি উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।
বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি, অব.) শেখ মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে