
দ্বিতল কাঠামোয় নির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে এ ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ট্রাফিক পুলিশ বক্সটিতে নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সেবা দেন। কোথাও আবার টিনের ঘরে সার্ভিস দিতে হয়। এটা কোনোভাবেই এই শহরের চিত্র হতে পারে না। আধুনিক পুলিশ বক্স নির্মাণের জন্য ডিএমপি আমাদের কাছে অনুরোধ করেছিল। আমরা পুলিশ সদস্যদের জন্য এক সুন্দর, নিরাপদ ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করছি, যাতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।’

প্রশাসক বলেন, নির্মাণকাজের সময় বিশেষভাবে লক্ষ রাখা হয়েছে, যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়। ফুটপাতের ওপর কাঠামোটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে নিচ দিয়ে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন।
পুলিশ বক্সগুলোকে নারীবান্ধবভাবে নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রশাসক জানান, প্রথমে একটি টয়লেটের কথা ভাবা হলেও পরে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো কাঠামোটি ক্লাইমেট রেজিলিয়েন্ট ও পরিবেশবান্ধব স্ট্রাকচার হিসেবে নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীন এবং ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ।
উল্লেখ্য, ঢাকার মিরপুর-১৩ (হারম্যান মেইনার স্কুলের পাশে), সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, পুলিশ প্লাজার পাশে (ফজলে রাব্বি পার্কসংলগ্ন), সোনারগাঁও ইন্টারসেকশনসহ চারটি স্থানে স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ চলমান রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে